আমাদের কাগজ ডেস্ক : ফরিদপুর ভাঙ্গায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনা ঘটেছে । এ সময় ৫ জন নিহতের খবর পাওয়া গেছে।
আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) তাহসিন ।
তিনি জানান, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৭ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদেরকাগজ/এমটি






















