সড়ক দুর্ঘটনা ১৫ জুন, ২০২৩ ১১:৩৪

বাস-অটোরিকশা সংঘর্ষ, নারী ও শিশুসহ নিহত ৩

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুই নারী ও এক শিশু নিহত বেড়ে মোট দাঁড়িয়েছে তিনজনে। এর আগে, সিরাজগঞ্জ নলকা সেতুর পশ্চিম এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ  বৃহস্পতিবার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

এরও আগে একই দিন সকাল সাড়ে ৭টার ঢাকা-বগুড়া মহাসড়কের ফুলছোর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, বৃহস্পতিবার সকালে ওই কলেজের সামনে একটি লোকাল বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক নারী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পরে এক নারীসহ সাত মাসের এক শিশু নিহত হন।

আমাদেরকাগজ/এমটি