সড়ক দুর্ঘটনা ১২ জুন, ২০২৩ ০৪:২২

রাস্তায় বিকল ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ৩

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: সিলেটের ওসমনীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর এক ট্রাকের ধাক্কায় নিহত তিন। এসময় আহত হয়েছেন আরও একজন। এ সময় চালক-হেলপারসহ মোট তিনজনের নিহত হয়। আজ সোমবার সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে তামাবিল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ট্রাকচালককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিল্টন দে জানান, ভোরে জাতীয় পরিষেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৫১২৫) দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকায় পৌঁছামাত্র নষ্ট হয়ে যায়। এসময় ওই ট্রাকের চালক-হেলপার ট্রাকটির সমস্যা সারানোর জন্য ট্রাকের নিচে কাজ করছিলেন। এমন সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকামুখি অপর (ঢাকা মেট্রো ট-২২-৭২৭৮) দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যান। 

তিনি জানায়, অপর ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৭২৭৮) এর চালক গুরুতর আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে পুলিশ ও দমকলকর্মীরা এমএজি ওসমানী হাসপাতালে পাঠায়।

আমাদেরকাগজ/এমটি