সড়ক দুর্ঘটনা ১০ মে, ২০২৩ ০৬:১৯

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে মা ও নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান নামক স্থানে তেলবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মা ও নবজাতক নিহত হয়েছেন।বুধবার, ১০ মে বেলা ৩টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তার নবজাতক কন্যাসন্তান।

স্থানীয়রা বলেন, বেলা ৩টার দিকে সাতক্ষীরাগামী একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ আরও ৪-৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকাত গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটো জব্দ করা হয়েছে।

আমাদেরকাগজ / এইচকে