সড়ক দুর্ঘটনা ১ মে, ২০২৩ ০৬:৪৩

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নারীসহ নিহত ৩

আমাদের কাগজ রিপোর্ট: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

সোমবার (১ মে) বিকেলে সাড়ে ৫টায় সলঙ্গার ঘুরকা ইউনিয়নের জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।