সড়ক দুর্ঘটনা ২৯ এপ্রিল, ২০২৩ ০২:৪১

কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান কাল হয়ে দাঁড়ালও বাবা-ছেলের 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমাদের কাগজ ডেস্ক: বগুড়ার আদমদীঘি উপজেলায় বাবাকে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল মাদরাসায় আসছিলেন ছেলে জাহিদুর রহমান (৪৭)। এ সময় বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দইল ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা লোকমান আলী (৭২) মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৯টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলায় এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন - আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার সহকারী (মৌলভী) শিক্ষক মাওলানা জাহিদুর রহমান ও তার বাবা লোকমান আলী তাদের বাড়ি উপজেলা লক্ষীকোল গ্রামে। 

স্থানীয়রা জানান, শনিবার সকালে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হন জাহিদুর রহমান ও তার বাবা লোকমান আলী। বেলা সাড়ে ৯টায় আদমদীঘি অদুরে ইন্দইল ব্রিজের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকমান আলী মারা যান। আদমদীঘি হাসপাতালে নেওয়ার পর ছেলে জাহিদুর রহমানও মারা যান।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় কার্ভাড ভ্যান গাড়িটি আটক করা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন

আমাদের কাগজ/এমটি