সড়ক দুর্ঘটনা ৯ এপ্রিল, ২০২৩ ০১:৪২

গ্রামীণফোন অফিসে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে, নিহত ৩ যুবক

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। জানা যায়, সকালে রোববার (৯ এপ্রিল) সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিস যাচ্ছিল তারা। 

এ সময় দেওয়ানগঞ্জগামী ট্রাক ও জামালপুর শহরগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ-ভ্যানে থাকা অবস্থায় তার মারা যান। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ বিষয় নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, শাহ্ আলম (৩৫) গার্ড তার বাড়ি জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকায়। চঞ্চল বর্মন (২৭) পাওয়ার টেকনিশিয়ান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকায়। কাজল (৩৫) গাড়িচালক জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়। তারা সবাই গ্রামীণফোন কোম্পানিতে কাজ করতেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার রাত ৩টার দিকে দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারের কাজ করে রোববার সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর শহরের গ্রামীণফোন অফিস যাচ্ছিল তারা। সে সময় এ ঘটনাটি ঘটে। এতে তিনজন নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আমাদের কাগজ/এমটি