সড়ক দুর্ঘটনা ১ জানুয়ারি, ২০২৩ ০৯:৫৬

মেয়ের বাড়ি এসে ফিরলেন লাশ হয়ে, মায়ের মৃত্যু

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় নূরজাহান বেগম (৪৮) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে চৌধুরীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরজাহান বেগম নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মো. জাবেদ আলীর স্ত্রী।

নূরজাহান বেগমের স্বজন মো. মোক্তার হোসেন গণমাধ্যমকে জানান, তিনি সকালে তার মেয়ের বাড়ি চৌধুরীবাড়ি এলাকায় বেড়াতে আসেন। বেড়ানো শেষে তার নিজ বাড়ি নবীগঞ্জ যাওয়ার পথে চৌধুরীবাড়ি এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

তিনি জানান, এ ঘটনায় জড়িত ট্রাকচালককে গ্রেফতার কার্য প্রক্রিয়াধীন। 

আমাদের কাগজ/এম টি