নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাসের সাতে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আবু নাইম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার, ৪ নভেম্বর বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ফরিজপুর (ইংরেজ কবরস্থান) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত নাইমের বাড়ি উপজেলার সোন্দ্রম এলাকায়। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ফরিজপুর এলাকায় সোমবার বেলা পৌনে ১১টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আবু নাইমসহ ছয় জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়।
আমাদেরকাগজ/ এএইচ






















