সড়ক দুর্ঘটনা ২০ নভেম্বর, ২০২২ ০৮:০৯

ময়মনসিংহে ট্রাকচাপায় নিহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

রোববার (২০ নভেম্বর) রাতে উপজেলার বালিপাড়ায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন।

তিনি বলেন, ‘যাত্রী নিয়ে অটোরিকশাটি বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।’

আমাদেরকাগজ/এইচএম