নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-সিলেট মহাসড়কে একটি ব্যস্ত বাজারে মালবাহী ট্রাক সড়কের পাশে উঠে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নরসিংদীর মাহমুদাবাদে রবিবার (২ অক্টোবর) সকাল ৬ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মো. সিদ্দিক মিয়া (৬২) একই উপজেলার সিদ্দিক মিয়া (৫৫) ,বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কালাম, বাকি নিহত এবং আহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবমুখী ট্রাকটি মাহমুদাবাদ নামাপাড়ায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাজারে উঠে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশারযাত্রী ও সবজি বিক্রেতাসহ তিনজন নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভৈরবসহ আশপাশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ভৈরব হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরেকজনের মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
আমাদের কাগজ// টিএ






















