সড়ক দুর্ঘটনা ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০১:১৮

ছোট বোনের বিয়ের বাজার করতে গিয়ে ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

বোনের বিয়ের দিন বাজার করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মাহমুদ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ঘটনায় মুহূর্তে বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে আসে

শুক্রবার বরুড়া উপজেলার বিষ্ণুপুর এলাকায় দুর্ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাহমুদ পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণুপুর দ্রোনের বাড়ি এলাকার আবদুর রশিদের ছেলে মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেছেন

বোনের বিয়ের খাবারের জন্য চাচাত ভাই পলাশকে নিয়ে মোটরসাইকেল যোগে মাংস আনতে যাচ্ছিল মাহমুদ পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা তার বুকের উপর পড়ে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে সে মারা যায়

বাবা আবদুর রশিদ জানান, তার তিন ছেলে বড় দুই ছেলে দেশের বাইরে আছে দুই মেয়ের মধ্যে সবার ছোট লাকি আক্তারের আজ বিয়ে ছিল তার বিয়ের জন্য মাংস কিনতে যাওয়ার সময় ছোট ছেলে মাহমুদের মৃত্যু হয় বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাহমুদকে সমাহিত করা হয়েছে

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনায় মাহমুদ মারা যায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে