সড়ক দুর্ঘটনা ২০ ডিসেম্বর, ২০২০ ১২:৩৬

সিলেটে বাসচাপায় ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় বাসচাপায়  দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আজ রোববার বিকেলে দুর্ঘটনায় আহত হয়েছেন আরেকজন

নিহতরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে তাহের আহমদ (২০) দক্ষিণ সুরমার বিদিইল গ্রামের আতাউর রহমানের ছেলে মাসুম আহমদ (২৮)

নিহত মাসুম তাহের সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সুয়েব আহমদ নামের এক ব্যাক্তির ওয়ার্কশপের কর্মচারী ছিলেন

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ওয়েলডিংয়ের কাজ শেষে মোটরসাইকেলে তাহের, মাসুম সালাম রশিদপুর বাজারে প্রবেশের সময় সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস নামের সিলেটগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দেয় মোটরসাইকেলটি বাসের সামনে গিয়ে পড়ায় দুর্ঘনা ঘটে

আহত তিনজনকে ওসমানী হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাহের মাসুমকে মৃত ঘোষণ করেন আহত আরেক আরোহী আব্দুস সালাম দক্ষিণ সুরমার বিদিইল গ্রামের বাসিন্দা তার অবস্থাও গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে