সড়ক দুর্ঘটনা ১৩ নভেম্বর, ২০২০ ০৬:৫৯

গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

ডেস্ক রিপোর্ট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিল্টনবাজার এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে শ্যালোইঞ্জিন চালিত একটি নসিমনের সংঘর্ষে বেলায়েত মোল্লা (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত একই উপজেলার নিজামকা‌ন্দি ইউনিয়‌নের ফলসি গ্রামের মকিত মোল্লার ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত নসিমনটির চালক বলে জানা গেছে।

আহতরা তিনজন হলেন- পিকআপ ভ্যা‌ন চালক ও দুই স্টাফ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা নসিমনচালক বেলায়েতসহ আহত চার জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক বেলায়েতকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালটিতে চিকিৎসাধীন।