সড়ক দুর্ঘটনা ৮ নভেম্বর, ২০২০ ০৩:১৪

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় চালক-সহকারী নিহত

ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকে সিমেন্টবোঝাই আরেক ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন। শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান রাঙ্গামাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা ট্রাক চালক আবদুর রউফ (৪৫) ও চালকের সহকারী সুলতান মাহমুদ ফরিদ (৪০)।

ত্রিশাল থানার ওসি মাহমুদুল হাসান জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান রাঙ্গামাটি এলাকায় বালুবোঝাই করে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহগামী আরেকটি সিমেন্টবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে সিমেন্টবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও তার সহকারী আহত হন। পরে তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে