সড়ক দুর্ঘটনা ৩ নভেম্বর, ২০২০ ১১:৫৩

এ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ

চালক সহ ৪ প্রতিবন্ধী নিহত

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছেচালক ছাড়া হতাহতরা সবাই প্রতিবন্ধী

আজ মঙ্গলবার ( নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন

তিনি জানান, পাবনা থেকে প্রতিবন্ধীদের নিয়ে যশোর যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে কুষ্টিয়া অভিমুখে আসা বিএডিসির একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হন একজন গুরুতর আহত হন দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি ওসি বলেন, প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি