সড়ক দুর্ঘটনা ৩১ অক্টোবর, ২০২০ ০৭:২০

নরসিংদীতে বাস খাদে পড়ে এক পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর শিবপুরে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে যায় এসময় মোশাররফ হোসেন (৬০) নামে এক পথচারী বাসের চাপায় নিহত আহত হয়েছেন বেশ কয়েকজন বাসযাত্রী

আজ শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিদ্দিয়া এলাকায় ঘটনা ঘটে

হাইওয়ে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহনের যাত্রীবাহী একটি বাস শিবপুরে পৌঁছার পর হঠাৎ একটি চাকা ফেটে যায় এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায় সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ নামে এক পথচারী মারা যান এবং আহত হন বাসের কয়েকজন যাত্রী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে

ইটাখোলা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, যাতায়াত পরিবহনের বাসটির চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায় এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যু হয়