সড়ক দুর্ঘটনা ৩১ অক্টোবর, ২০২০ ০৪:১৭

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বোয়ালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবক মারা গেছেন

গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে দুর্ঘটনা ঘটে

পাংশা হাইওয়ে থানা পুলিশের এসআই শিপন মিয়া জানান, কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় থেকে একটু এগিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি

দুর্ঘটনার কারণ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে