ডেস্ক রিপোর্ট
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সুবাস পাল নমে একজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরভাবলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
বিষয়টি বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল চালক উপজেলার বিল পালিমা এলাকার গিরেন পালের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে চরভাবলা এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি পড়ে গেলে ট্রাকে চাকা সুবাস পালের উপর দিয়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি কাজী আয়ুবুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে চালক পালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।






















