স্বাস্থ্য সেবা ১৫ জুলাই, ২০২৩ ০৫:৫০

করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৩৬

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৪৮৫ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৬৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৩৮০ জন।

২৪ ঘণ্টায় ৭২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।


আমাদেরকাগজ/এইচএম