নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৩ জনের দেহে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫৭ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরের (প্রশাসন) সই করা করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৬টি।
বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ৬৪৭টি। এর মধ্যে আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬৪৭টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার ২৯৪টি।
নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫৩ জনের শরীরে। এছাড়া সংক্রমিতদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৬ জন।
আমাদেরকাগজ/এইচএম






















