নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৫ জন। যা চলতি বছর একদিনে হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তির দিক দিয়ে যা সর্বোচ্চ।
নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৩৭ জনে।
বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (১৪ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ২৮৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩৭ জন ও ঢাকার বাইরের ৪৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৮৭ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে তিন হাজার ১৪৮ জন আর ঢাকার বাইরে অন্য বিভাগগুলোতে ভর্তি হন ৯৩৯ জন।
অন্যদিকে এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ১২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরের ৭৬৩ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২৯ জন।
আমাদেরকাগজ/এইচএম






















