স্বাস্থ্য সেবা ১৬ এপ্রিল, ২০২৩ ০৭:২৭

দেশে আরও ৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে মাহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। তবে এ সময়ে দেশে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৬ জনের। এছাড়া সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১১৬ জনে।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুজন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ পাঁচ হাজার ৫৮৬ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭১৪টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭১৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৯৩৬টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় তিনজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে চারজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৫২ হাজার ২৭৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৭৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২০০ জন।


আমাদেরকাগজ/এইচএম