স্বাস্থ্য সেবা ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:২৮

করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৯

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও নয়জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৩৩ জন। সোমবার, ১৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬৮৮ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৫০৪ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

আমাদেরকাগজ/ এইচকে