স্বাস্থ্য সেবা ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:৩৬

মৃত্যুশূন্য দিনে করোনায় শনাক্ত ৮

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৫ শতাংশ।

বর্তমানে দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৬৫৫ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৬ হাজার ২৫৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

আমাদেরকাগজ/ এইচকে