স্বাস্থ্য সেবা ১৪ নভেম্বর, ২০২২ ০৬:২৪

করোনায় ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৩৮

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ৩৮ জনের দেহে শনাক্ত হয়েছে। 

সোমবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে কোভিড-১৯ রোগে দেশে ২৯ হাজার ৪২৯ জনের মৃত্যু হলো। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২০৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৯২২ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১৩৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৯২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

আমাদের কাগজ//জেডআই