স্বাস্থ্য সেবা ২২ অক্টোবর, ২০২২ ০৭:১৫

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১২৪

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২৪ জনের দেহে। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ২ জনে। এছাড়া মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১২ জনে।

শনিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৫৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আমাদেরকাগজ/এইচএম