স্বাস্থ্য সেবা ১১ অক্টোবর, ২০২২ ০৫:০৭

দেশে করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন শনাক্ত হয়েছে ৪৬০ জনের।

মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৮৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

আমাদের কাগজ//জেডআই