নিজস্ব প্রতিবেদক:
যত্রতত্র কিংবা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে এন্টিবায়েটিক ব্যাবহার করা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমরা বদ্ধপরিকর। প্রাথমিক স্বাস্থ্য সেবায় যেসব ঔষধ দেওয়া যাবে সে বিষয়ে আমরা নির্ধারণ করে দিচ্ছি।
বৃহস্পতিবার (৬ অক্টোবর ) মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রাইমারি হেলথকেয়ারে আমরা কমিউনিটি ক্লিনিক, ১০ বেডের হাসপাতালের সুবিধা দিয়ে থাকি। ইউনিয়ন সেন্টারের মাধ্যমে এসব সেবা দেওয়া হয়। এছাড়া কিছু ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক আছে।
আমাদের কাগজ//জেডআই






















