আইন ও আদালত ৫ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৫

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এর আগে, আজ (মঙ্গলবার ) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গতকাল (সোমবার ) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৪৪৩ ইয়াবা, ৫ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২৩ গ্রাম হেরোইন ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি