আইন ও আদালত ৫ আগস্ট, ২০২৩ ১২:১০

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর আগে, মাদক বিক্রি ও সেবনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (৪ আগস্ট) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক দেখানো হয়।   

এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৭১৯ ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ৭০ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ২১ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি