আইন ও আদালত ১৩ জুলাই, ২০২৩ ০১:৪৭

পুলিশের খাবার সরবরাহকারীর বাড়িতে ইয়াবা, অতঃপর...

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: চাঁদপুর সদর মডেল থানা পুলিশের খাবার সরবরাহকারী এক বেক্তি ও তার স্ত্রীকে নিষিদ্ধ মাদক মামলায় আটক করেছে পুলিশ। জানা যায়, অভিযুক্ত  ইয়ার হোসেন ও তার স্ত্রী শাহানারা বেগম সানুকে ১২০০ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি। আজ বৃহস্পতিবার চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে একই দিন ভোরে চাঁদপুর শহরের পালবাজার এলাকায় বকুলতলার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শাহানারা বেগম শানু (৪০) ও তার স্বামী ইয়ার হোসেন (৪৪)। তাদের বাড়ি একই এলাকায়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে শাহানারা সদর মডেল থানায় কোনো ধরনের খাবার সরবরাহের সঙ্গে জড়িত না। তাকে কিছুদিন আগে এ কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী জানান, মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে শাহানারার বাসায় অভিযান চালানো হয়। এ সময় ১২০০ পিসসহ শাহানারা ও ইয়ার হোসেনকে আটক করা হয়।

তিনি আরও জানান, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালাম গত কয়েক দিন ধরে তাদের ওপর নজর রাখছিল। এর পরিপ্রেক্ষিতে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি