আইন ও আদালত ২৩ মে, ২০২৩ ১২:২৫

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৩৭ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


এতে বলা হয়, সোমবার (২২ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে তিন হাজার ১৯২ পিস ইয়াবা, ২ গ্রাম ৫৭ পুরিয়া হেরোইন, ১৩ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম ব্যথানাশক ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে।

আমাদের কাগজ/এমটি