আইন ও আদালত ১৫ মে, ২০২৩ ০৩:২০

সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: অর্থপাচার মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ আগামী ১ জুন পর্যন্ত বাড়িয়েছেন আদালত। এর আগে, এদিন সম্রাটের উপস্থিতিতে তার আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।

সোমবার (১৫ মে) সকালে ঢাকা-৬ বিশেষ আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

এ দিন শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে ১ জুন পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ান।

২২২ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ওই বছরের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর গত বছরের ২২ আগস্ট শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সম্রাটকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত।

আমাদের কাগজ/এমটি