আইন ও আদালত ৬ এপ্রিল, ২০২৩ ১০:০৩

বরগুনায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় এক মাদরাসার ছাত্রীকে ধর্ষণ মামলায় কামাল খান (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার, ৬ এপ্রিল বেলা ১১টার দিকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার মো. মশিউর রহমান খান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কামাল খান বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানী এলাকার মো. জয়নাল খানের ছেলে। এ মামলায় চার্জশিটভুক্ত একমাত্র আসামি ছিলেন তিনি।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে কামাল। অপহরণের ১৮ দিন পর ২০১৪ সালের ২৮ আগস্ট এ ঘটনায় কামলা খান, তারা বাবা জয়নাল খান এবং মা আম্বিয়ার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা। পরে এ মামালায় ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর কামাল খানকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আমাদেরকাগজ/ এইচকে