আইন ও আদালত ২০ মার্চ, ২০২৩ ০২:৫৯

এবার আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ এবার দুবাইয়ে অবস্থানরত আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে এই রেড নোটিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে একাধিক বিয়ে, শ্বশুরদের ভয় দেখিয়ে টাকা আত্মসাৎয়ের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। 

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উলুখোলা এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ পরিদর্শক মামুনের হাত-পা বাঁধা বস্তাবন্দি পোড়া মরদেহ উদ্ধার করা হয়। সেই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন রবিউল ইসলাম। জানা যায়, দেশ থেকে পালিয়ে তিনি প্রথমে ভারত যান। কলকাতার একটি বস্তিতে কয়েকবছর বসবাস করার পর তিনি আরাভ খান নামে ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। 

আমাদের কাগজ/এমটি