আইন ও আদালত ১৯ মার্চ, ২০২৩ ১১:১০

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাদকবিরোধী ওই অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৩০ হাজার ৬১৫ পিস ইয়াবা, ৬৮ দশমিক ২ গ্রাম (২০০ পুরিয়া) হেরোইন, ৮ কেজি ৮৮০ গ্রাম গাঁজা ছাড়াও ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

ডিএমপি জানায়, মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক ২৭ মামলা করা হয়েছে।

 আমাদের কাগজ /এমটি