আইন ও আদালত ২৩ জানুয়ারি, ২০২৩ ০১:২৭

জঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধানকে গ্রেপ্তারের পর র‌্যাব যা জানালেন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে (২৩ জানুয়ারি) র‍্যাবের অভিযানে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, সেদিন ভোরে কুতুপালং সাত নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লক এলাকায় সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা চালানো কালে দেশি ও বিদেশি তিনটি অস্ত্র, গোলাবারুদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য মাসিকুর রহমান মাসুদ ওরফে রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবু বাশার।

ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানান, গোপন তথ্যের উপর ভিত্তি করে এই অভিযান কার্যক্রম চালায় র‍্যাব। তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল ওই সামরিক শাখার প্রধান রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে রয়েছেন। পরে এ তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে কুতুপালং সাত নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে অভিযান শুরু করা হয়। 

তবে এ অভিযান মোটেও সহজ ছিল না ব্যক্ত করেন র‍্যাব। তারা জানায়, অভিযানে র‌্যাবের অবস্থান টের পেরে জঙ্গিরা পাশের পাহাড়ে চলে যান। এ সময় র‌্যাব ওখানে অভিযান শুরু করলে সশস্ত্র লোকজন র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দাকার আল মঈন জানান, সোমবার(২৩ জানুয়ারি) সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি অস্ত্র ছাড়াও অভিযানে তিনটি ম্যাগজিন, ১১২ রাউন্ড গুলি ও নগদ আড়াই লাখের বেশি টাকা উদ্ধার করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি