ডেস্ক রিপোর্ট
মানিকগঞ্জে রাকিব হোসেন হত্যা মামলায় শাকিল আহমেদ মিঠু (১৮) নামে এব যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন সিনিয়র দায়রা জজ আদালত।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মানিকগঞ্জ সিনিয়ার জজ আদালতের বিচারক রহুল আমীন আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শাকিল আহমেদ মিঠু মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলী এলাকার মো. মোন্নাফের ছেলে।
মানিকগঞ্জের কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার বলেন, ২০১৮ সালে প্রেমঘটিত কারণে রাকিবকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ জনকে আসামি করে মামলা করা হয়।
এ মামলার রায়ে শাকিল আহমেদ মিঠুকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাকি ৪ আসামিকে খালাস দেন আদালত। আসামিপক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা ও বাদীপক্ষে পিপি আব্দুস সালাম মামলা পরিচালনা করেন।






















