আইন ও আদালত ২৪ ডিসেম্বর, ২০২০ ০৮:৪২

আদালতে শিশুদের কান্না: অবশেষে মুক্তি পেলেন সেই মা

ডেস্ক রিপোর্ট

রাজধানীর বংশাল এলাকায় নানীর করা মামলায় গ্রেফতার করা হয় দুই শিশুর বা-মাকে তারপর দুই শিশু তাদের প্রতিবেশীদের সাহায্যে আদালতে গিয়ে কান্নাকাটি করেন বিষয়টি গণমাধ্যমে আসলে গতকাল শিশুর মাকে জামিন দেওয়া হয় এর প্রেক্ষিতে আজ মুক্তি পেলেন বিচারপ্রার্থী দুই শিশুর মা ওয়াসিমা খাতুন

আজ বৃহস্পতিবার সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি

এর আগে বুধবার (২৩ ডিসেম্বর) সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জামিনের আদেশ দেন তবে বাবা মো. তোফায়েলকে জামিন দেওয়া হয় নি

পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন আড়াই বছরের ইয়াছিন সাড়ে তিন বছরের টুম্পা মা-বাবাকে কারাগার থেকে বাড়ি নিয়ে যেতে প্রতিবেশীর হাত ধরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পা রাখে আদালতে কান্নাকাটি করে আদালতের বারান্দায় বিষয়টি গণামাধ্যমে প্রচারের একদিন পর দুই শিশুর মাকে জামিন দেন আদালত

জানা যায়, দুই শিশুর নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম তার স্বামী মো. তোফায়েলের বিরুদ্ধে চুরি মারধরের মামলা করেন আর মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশুদের বাবা-মা সেই থেকে শিশুদের দেখার কেউ নেই বংশালের প্রতিবেশীদের ঘরেই আশ্রয় নিয়েছে দুই শিশু তাদের হাত ধরেই দুই ভাই বোন বাবা-মায়ের জামিনের জন্য বিচারক মো. মামুনুর রশিদের আদালতে গিয়েছিল

কিন্তু সেদিন দুই শিশুটির বাবা-মাকে জামিন দেননি বিচারক উল্টো শিশুরা আদালতের ভেতরে কান্নাকাটি করায়, দায়িত্বরত এক পুলিশ সদস্যকে শোকজ করেছিলেন আদালত