আইন ও আদালত ২৪ নভেম্বর, ২০২০ ১০:৪১

সাতক্ষীরায় চার খুন

রায়হানুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে কুপিয়ে হত্যা মামলায় তার ছোট ভাই রায়হানুল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার আমলি আদালত-১ এ মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন।

সাতক্ষীরা সিআইডির পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ২৮ জন সাক্ষীর সাক্ষ্য ও আদালতে ১৬৪ ধারায় রায়হানুল ইসলামের দেয়া জবানবন্দি পর্যালোচনা করে তাকে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করা হয়েছে।