চাকুরীর খবর ২৮ ডিসেম্বর, ২০২০ ০১:০৮

‘ফ্রিজ টেকনিশিয়ান’ পদে চাকরির সুযোগ

ডেস্ক রিপোর্ট

‘ফ্রিজ টেকনিশিয়ান’ পদে জনবল নিয়োগ দেবে বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, এইচএসসি থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ০১ বছরের কাজের অভিজ্ঞতা। বেতন আলোচনা সাপেক্ষ।

চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন পুরুষ। বয়সসীমা ২২ বছর। কর্মস্থল যেকোনো স্থান। আগ্রহীরা www.jagojobs.com/diploma-technical-jobs এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় আগামী ১০ জানুয়ারি ২০২১ পর্যন্ত।