চাকুরীর খবর ২৬ ডিসেম্বর, ২০২০ ১০:০৪

চলচ্চিত্র সেন্সর বোর্ডে চাকরি

ডেস্ক রিপোর্ট

ক্যালিগ্রাফার ও প্রজেকশনিস্ট পদে ২ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

ক্যালিগ্রাফার পদে আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি/সমমান থাকতে হবে। বাস্তব দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।

প্রজেকশনিস্ট পদে আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানে এইচএসসি/সমমান থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ০২ বছরের অভিজ্ঞতা। বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।

চাকরির ধরন স্থায়ী। প্রার্থীর ধরন নারী-পুরুষ। বয়সসীমা ১৪ জানুয়ারি ২০২১ তারিখে ১৮-৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদনের ঠিকানা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, তথ্য ভবন, লেভেল-১৪ ও ১৫, ১১২ সার্কিট হাউজ রোড, রমনা, ঢাকা-১০০০। আবেদনকারীকে ট্রেজারি চালানের মাধ্যমে ১০০ টাকা জমা দিতে হবে। 

আবেদনের শেষ সময় আগামী ১৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত।