চাকুরীর খবর ২ নভেম্বর, ২০২০ ০১:২৪

স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ

ডেস্ক রিপোর্ট

‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ, ইঞ্জিনিয়ারিং (ইউটিলিটি অ্যান্ড পাওয়ার)’ পদে জনবল নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এছাড়াও থাকতে হবে ০২ বছরের কাজের অভিজ্ঞতা। বেতন আলোচনা সাপেক্ষ। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী-পুরুষ। বয়সসীমা ৩৫ বছর। কর্মস্থল গাজীপুর, কালিয়াকৈর।

আগ্রহীরা www.jagojobs.com/engineering এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১১ নভেম্বর ২০২০ পর্যন্ত।