বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে চক্রান্তমূলক তথাকথিত ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়ে এবার শামিল হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন খান হিমু। "রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয় নোংরামী করে নয়" শিরোনামে তার ছোট্ট স্ট্যাটাসটি অনলাইনে প্রতিবাদের ঝড় তোলে। তাই তার গুরুত্বপূর্ন মতামতটি আমাদের কাগজের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল।
"শুভ কামনা দাদা , আপনার ব্যক্তিত্ব -পরিবার - আদর্শ - কর্মতৎপরতা অনেকের কাছেই অনুকরণীয়, আপনার রাজনৈতিক অনেক সিদ্দান্ত অনেকের পছন্দ নাও হতে পারে তবে আপনার ব্যাক্তিগত নৈতিকতা নিয়ে প্রশ্ন করার সাহস কারো আছে বলে আমি মনে করি না, আপনি শুধু আমার কাছে এমপি নন - আমার বন্ধু সরোজ আর জয়ার বড় ভাই, রাজনীতির বাইরেও ছোটবেলা থেকেই আপনাকে আমরা চিনি জানি ভালোবাসি, আপনার প্রতি রইলো ভালোবাসা আর ঐসব নোংরাদের প্রতি অনেক অনেক ঘৃণা।"






















