ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সাইফুদ্দীন আহমদ জানান, ‘ব্যক্তিগত কারণে’ তিনি প্রক্টরের দায়িত্ব থেকে থাকতে চান। ইতোমধ্যে উপাচার্য বরাবর পদত্যাগ পাঠিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘গত ২০ মাস দায়িত্বে ছিলাম, এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই এখন আমি একজন নিজের বিভাগ ও পরিবারকে সময় দিতে চাচ্ছি। আমি যখন ডিপার্টমেন্টে যাই মনে হয় যেন আমি গেস্ট ডিপার্টমেন্টে। আমি তাদের সময় দিতে পারছি না।’
উপাচার্যের কাছে দেওয়া পদত্যাগপত্রে ইংরেজিতে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত কারণেত আমি প্রক্টর পদ থেকে সরে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করছি। বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক দায়িত্ব পালনের মাধ্যমে আমি প্রতিষ্ঠানটির পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াও সুষ্ঠুভাবে সম্পন্ন করব।’
তিনি আরও লিখেছেন, ‘দায়িত্ব পালনকালে যারা আমাকে সহযোগিতা করেছেন—সহকারী প্রক্টর, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, ঢাবি অ্যালামনাই, বিশ্ববিদ্যালয়ের শুভানুধ্যায়ী এবং সর্বোপরি প্রিয় শিক্ষার্থীদের প্রতি আমি কৃতজ্ঞ।’
প্রক্টরের পদত্যাগপত্র জমা দেওয়া বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রক্টরের বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।’
- বঙ্গাব্দ, ১৬ নভেম্বর ২০২৬ ইং, সোমবার
আরো খবর
আজও রাজপথে অবস্থান করছেন ১৮তম নিবন্ধনের প্রার্থীরা
১৬ নভেম্বর, ২০২৬
মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি
১০ নভেম্বর, ২০২৬
রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ
১৬ সেপ্টেম্বর, ২০২৬
এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী
২১ এপ্রিল, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)

















