শিক্ষা ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:২২

চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

চবি প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুটি গ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পক্ষ দুটি সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

সংঘর্ষের পর ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা দ্বিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এখনো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা যায়, সিএফসির কর্মীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। আর সিক্সটি নাইনের কর্মীরা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী।

আমাদেরকাগজ/এইচএম