শিক্ষা ২১ আগস্ট, ২০২৩ ০৬:১৩

সলিমুল্লাহ মুসলিম হলে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে শেখ মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন।

আজ সোমবার বিকেলের দিকে হলের ১৬৫ নম্বর রুমে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন।

তিনি বলেন, হলের একটি রুমে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আমরা ‍পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

আমাদেরকাগজ/এইচএম