বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ ৮.৩ থেকে ৮.৬ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি প্রশমন ও প্রস্তুতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধে গৃহ নির্মাণের ক্ষেত্রে যথাযথভাবে বিল্ডিং কোড অনুসরণ করতে হবে। ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি প্রশমনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পাশাপাশি দেশে ভূমিকম্পের ঝুঁকি প্রশমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী ও সরকারি-বেসরকারি সংস্থার পেশাজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।
আমাদেরকাগজ/এইচএম






















