শিক্ষা ৩০ জানুয়ারি, ২০২৩ ০২:০২

এপ্রিল মাসে শুরু হবে এসএসসি পরীক্ষা,জানা গেছে তারিখ 

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্কঃ চলতি বছর ২০২৩ এ  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। 

তপন কুমার সরকার জানান, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে সেটি অনুমোদন দেওয়া হয়। এর দুই মাস পরে শুরু হবে এইচএসসি পরীক্ষা।

প্রসঙ্গত,মহামারীর আগে দেশে ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা শুরু হত। করোনাভাইরাস ও বন্যার কারণে সাত মাস পিছিয়ে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে নেওয়ার কথা আগেই জানিয়েছিল সরকার।

আমাদের কাগজ/এমটি